সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

From our Blog

ডা. মিন্টু সভাপতি ইমরান সম্পাদক: ধলেশ্বরীর তীরে’র কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ধলেশ্বরী নদীবেষ্টিত বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন-ধলেশ্বরীর তীরে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খালেক মাস্টার ডায়বেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রখ্যাত চিকিৎসক ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টুকে সভাপতি ও এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রেসবাংলা সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের এ নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
গতকাল শুক্রবার বিকালে বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ে নতুন এ কমিটি ঘোষণা করে আহবায়ক কমিটি।
কমিটির অন্যরা হচ্ছেন-সিনিয়র সহসভাপতি ইকরামুজ্জামান তুহিন,  সহসভাপতি মো: তোরিকুল ইসলাম, মাসুম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ফকির, মো: নুরুজ্জামান জিকু, সাংগঠনিক সম্পাদক (২) আবুল কাশেম আকাশ, দপ্তর সম্পাদক  মো: মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রকিব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান রনি, শিক্ষাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো: ইসমাঈল হোসেন, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন।
কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন-নওশাদ আলী, নাজির হোসাইন, সালেহ আহমেদ, মীর মোহাম্মদ কবির হোসেন, আবুল হাশেম, আলাউদ্দিন, মাসুদ সরকার, মাহবুব হাসান রতন, মুজিবর রহমান, সাঈদ হোসেন মিলন, বাদশা মিয়া, আলী হোসেন, মো: মোসলেউদ্দিন, আবুল কাশেম মৃধা, কামরুজ্জামান খোকা, তুহিন হাসান মামুন, রাশেদুল ইসলাম সুমন, সাঈদুর রহমান ও আল আমিন।
Add caption

ছাত্রলীগ একটি ভদ্র সংগঠন বললেন নাঃগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাওন্সিলর দিনা


ছাত্রলীগ একটি ভদ্র সংগঠন বললেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাওন্সিলর আয়শা আক্তার দিনা।এ নিয়ে বিএনপির নেতাকর্মিদের মধ্য দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি বিএনপির চাদরে মোড়া আওয়ামীলিগের এজেন্ট বলে অভিযোগ পাওয়া গিয়েছে। গতকাল রাত ১০ টা ৩০ মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন পারিবারিকভাবে তার খালার সাথে তাদের ঝামেলা ছিল, সেই ঝামেলার জের ধরে এলাকার নামধারী কিছু ছাত্রলীগের কিছু ছেলেপেলে তার অফিসে এসে তার স্বামীকে, তার ছোট ভাইকে, এবং তার স্বেচ্ছাসেবী কর্মীদের উপর হামলা করে বলে তিনি অভিযোগ করেন। কিন্তু খোজ নিয়ে জানা যার তাদের মধ্য বাকবিতন্ডতা হয়েছে। কোনো হাতাহাতি ঘটনা ঘটেনি। অভিযোগ করতে গিয়ে দীনা বলেন, কিছু নামধারী ছাত্রলীগ হামলা করেছে, তিনি বলেন এরা সত্যিকারের ছাত্রলীগ না, ছাত্রলীগের আচরন এমন নয়, ছাত্রলীগ একটি ভদ্র সংগঠন। তিনি তার অভিযোগের বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, তিনি সিদ্ধিরগঞ্জ আওয়ামীলিগের সভাপতি মজিবর সাহেবকে তিনি ঘটনা জানিয়েছেন। ৮ নং ওয়ার্ডের শাহাআলম সাহেবকে জানিয়েছেন, এবং তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ এ কে এম শামীম ওসমান সাহেব কেও ফোন দিয়েছিলেন বলে বক্তব্যে বলেছেন। তিনি বলেন, আমার স্বামী একজন আওয়ামীলিগ করে, আমার শ্বশুর, চাচা শ্বশুর, জেঠা শ্বশুর রা এই সিদ্ধিরগঞ্জে আওয়ামীলিগের প্রতিষ্টাতা পরিবারের মধ্যে অন্যতম। তার শ্বশুর বাড়ীর লোকজন সবাই আওয়ামীলিগ করে। এই জন্যই কি তারা আওয়ামীলিগ করে? তিনি এই ঘটনার সুষ্ট বিচার দাবি করেন।

বিএনপির ত্রাণ বিতরণ কালে আজাদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন: এম, এ, এম সাগর

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহাদুর্যোগময় সময়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার আসন থেকে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ আজ নেতাকর্মীদের সাথে নিয়ে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।

হামলায় নজরুল ইসলাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত নজরুল ইসলাম আজাদ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই ন্যাক্কারজনক হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন-সাধরণ সম্পাদক এম,এ,এম সাগর ।

মঙ্গলবার ( ২রা জুন ) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাগর বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের উপর এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । অবিলম্বে হামলাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহাদুর্যোগময় সময়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার আসন থেকে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ নেতাকর্মীদের সাথে নিয়ে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় নজরুল ইসলাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ‘FIGHT TODAY, LIVE TOMORROW’ডেঙ্গু প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতা। আসুন সবাই মিলে আজকে লড়ি, আগামীতে সুস্থ ও সুন্দরভাবে বাঁচি’- স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেল ৪টায় বন্দরের রেললাইন বাস স্টান্ড, হাফেজীবাগ, শাহী মসজিদ পল্লি বিদ্যৎ মোড়, খালপার,রাজবাড়ী ,বন্দর ঘাট সহ বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুত্তি বিষয়ক সম্পাদক আসিফুল আলম অর্নবের উদ্যোগে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরছালিন মোল্লা , উপছাত্রবৃত্তি সম্পাদক মোঃ হৃদয়,সহ -সম্পাদক মোঃ রাব্বি। লিফলেট বিতরনকালে স্থানীয় এলাকাবাসী বলে ‘‘প্রায় পুরো দেশ ব্যপি ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু প্রতিরোধে নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের এক ঝাঁক তরুন নানামূখী উদ্যোগ গ্রহন করেছে,যা সত্যেই প্রশংসার দাবি রাখে। তাদের এ মূহতী কার্যক্রমে আমরাসাধুবাদ জানাই’’ সেই সাথে আগামীতেও তাদের এমন সময় উপযোগি বিষয় নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা রাখে। নারয়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরছালিন মোল্লা বলেন ‘‘ ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা দরকার।সাধারন জনগনকে সচেতন করতে আমাদের তরুণ প্রজন্মের আইকন একেএম অয়ন ওসমানের পক্ষে আমরা গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। আমরা ডেঙ্গুর লক্ষন, প্রতিরোধ ও প্রতিকারে করণীয় সম্পর্কে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যা অব্যহত থাকবে। আমরা ডেঙ্গু মুক্ত নারায়নগঞ্জ চাই। তা অব্যশই সম্ভব যদি সবাই সচেতন হই। ভবিষ্যতেও আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল ভাইয়ের নির্দেশ অনুযায়ী সকল প্রকার সামাজিক কাজ অব্যাহত রাখবো জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুত্তি বিষয়ক সম্পাদক আসিফুল আলম অর্নব বলেন ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতন হতে হবে। এডিস মশা ডিম পাড়ে যেখানে পানি জমে থাকে। এ জন্য টব, ফুলদানি, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, স্বচ্ছ পানি জমা থাকে যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে সেগুলোও পরিষ্কার রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের নেতা মোঃ কানন মোঃ পাশা মোঃ সাহেদ মোঃ মারুফ,বায়োজিদ,অনিক,সেলিম প্রমূখ ।

নিয়োগ বিজ্ঞপ্তি : লক্ষনখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইংরেজী)

                                                               নিয়োগ বিজ্ঞপ্তি
লক্ষনখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় । লক্ষনখোলা , বন্দর , নারায়নগঞ্জ। এ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে একজন সহকারী শিক্ষক ( ইংরেজী) আবশ্যক। আগামী ১৬.০৭.২০১৮ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।
                                                                                                                      প্রধান শিক্ষক
                                                                                                                 ০১৯১২৯২৩৭১৮

না.গঞ্জ অনলাইন প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং


ষ্টাফ রিপোর্টার ) : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে শনিবার বিকালে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ও লিগ্যাল রিপোর্ট ডটকমের সম্পাদক এড. শাহ আলী, মো. পিন্টু খানের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান প্রেস ব্রিফিংয়ে বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে রূপকল্প ২০২১ গ্রহণ করা হয়। এমডিজিতে সাফল্যের পর ২০১৬ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা বাস্তাবায়নের পথে এগিয়ে চলছে দেশ। বর্তমানে বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে অগ্রগামী হয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধা মুক্তি. বাসস্থান নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন জনগণের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেয়া, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানো, সর্বপরি জনগণের দোর গোড়ায় সেবা পৌছানোর লক্ষ্যে ডিজিটাল বাংলাাদেশ করা। আর এই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ সাংবাদিকদের উন্মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করার আহ্বান জানালে, মতামত প্রকাশ করেন টাইমস নারায়ণগঞ্জ ২৪ ডটকমের প্রধান সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, ফটো নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক মো. এনামুল হক সিদ্দিকী, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকমের সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, পথের সময় ডটকমের সম্পাদক তৌকির আহমেদ রাসেল, দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধান, বজ্রধ্বনি ডটকমের সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদ, দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার বার্তা সম্পাদক মো. নাসির উদ্দিন, দৈনিক ডেসটিনি পত্রিকার নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মো. ইউসুফ আলী প্রধান, শিক্ষা তথ্য ডটকমের সম্পাদক মো. হাইউল ইসলাম, নির্বাহী সম্পাদক জে.কে. রাসেল, খবর নারায়ণগঞ্জ ডটকমের ফটো সাংবাদিক মো. মশিউর রহমান, বিপ্লবী বাংলাদেশ ডটকমের প্রতিনিধি মাহমুদুল হাসান ও দৈনিক দেশের আলোর ফটো সাংবাদিক মো. সাদ্দাম হোসেন মীর্জা প্রমুখ। প্রেস ব্রিফিং অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও একুশের কাগজ ডটকমের সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া।

পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের ৪দিন ব্যাপী কর্ম সূচী সম্পন্ন


মোঃ আবু সাইদ মিয়া ঃ  পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে ৪দিন ব্যাপী কার্যক্রম অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মুক্রবার স্বল্পেরচক কোট পাড়া হাফেজি বাগ দত্ত ও ঠাকুর বাড়ী এলাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কর্মসূচী পালন করে। পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের সভা পতি মোঃ কবির হোসেন বি.এস.সি.এর সভাপতিত্বে এ কর্মসুচীতে সংগঠনের স্কাউট গার্লস ইন স্কাউটিং রোবার সদস্যরাসহ সালাহ উদ্দিন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র জুনিয়র স্কুল,গ্লোবাল ইন্টারন্যশনাল স্কুল,হাজী ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের স্কাউটস বৃন্দ অংশ গ্রহন করে। সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকা সমুহে জনগনকে স্স্থ সম্মত সৌচাগার ব্যাবহারে উৎশাহী এবং অসাস্থকর সৌচাগার না করার জন্য উদ্বুদ্ধকরন কর্মসূচীতে অংশ নিয়ে ভুউষী প্রশংশা অর্জন করে।চলমান কর্মসুচীর সমাপনী অনুষ্ঠানে সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ে ৪দিন ব্যাপী সংগঠনটি তাদের নবাগত ১৭জন গার্ল ইন স্কাউটিং সদস্যদের দীক্ষা প্রদান এবং ২০জন স্ট্যান্ডার্ড কোর্সসম্পন্ন সদস্যদের ব্যাজ প্রদান করেন।দীক্ষা প্রদান করেন ভারপ্রাপ্ত গ্রুপ স্কাউট লিডার মোঃ জামির হোসেন শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নাসিকর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরসাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান,সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন,সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা স.ম.খলিলুর রহমান(এনপিসি)কমডেকা প্রগ্রাম সমন্বয়কারী মোঃ শাহাজাদা রিপন,ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম,বাংলাদেশ গার্লস গাইডের প্রাক্তন ট্রেনার রোকসান আরা বেগম,নির্বাহী সদস্য,অভিভাবকবৃন্দ,শিক্ষার্থী শিক্সক আমন্ত্রিত অতিথি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।সাগত বক্তব্যে স ম খলিলুর রহমান সামাজিক উন্নয়ন নিয়ে  কমডেকা প্রগ্রামের বিষয়বস্ত সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন পাইওনিয়ার মুক্ত স্কাউটস দলটি যেভাবে বন্দরে তাদের স্কাউটস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমনি ভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে স্কাউটস কার্যক্রম বেগবান করা যায় তবেই বিদ্যালয় পড়–য়াদের দূণীতি সন্ত্রাস বিপদগামিতা থেকে দূরে রাখা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে দুলাল প্রধান বলেন স্কাউটিং বিশ্ব ব্যাপী এমনই একটি আন্দোলন যা ছেলে বেলা থেকেই একজন শিশু কিশোরকে সু নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। পাইওনিয়র মুক্ত স্কাউটস গ্রুপ বন্দরের একটি ঐতিহ্যবাহী স্কাউটস গ্রুপ। এই গ্রুপ থেকে প্রশিক্ষন প্রাপ্ত স্কাউটাররা সমাজের বিভিন্ন স্তরে আজ সুপ্রতিষ্ঠিত। দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ শিক্ষাঙ্গনের দিকে ছুটে আসছে তাতে করে এক রুখতে হলে বিদ্যালয় সমূহে শিক্সার পাশাপাশি বিকল্প ভাবতে হবে। তাই আমি মনে করি স্কাউটিংই একমাত্র বিকল্প শিক্ষা। যার মধ্যে আমাদের ছেলে মেয়েরা অবসর সাহিত্য-সাস্কৃতিক খেলা ধুলা এমন স্কাউটিংয়ের প্রশিক্সনের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে। তবেই তারা বিপদ গামী হতে দুরে থাকতে পারবে। পরে তিনি অংশ গ্রহন কারীদের মাঝে সনদ বিতরন করেন।  

প্রযুক্তি এমন পর্যায়ে পৌছেছে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন তফাৎ নেই : বন্দর ইউএনও মৌসুমী হাবিব



মোঃ আবু সাইদ মিয়া ঃ বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব বলেছেন, প্রযুক্তি এমন পর্যায়ে পৌছেছে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন তফাৎ নেই। সুতরাং সন্তানদের পড়া-লেখা করাবেন তাদের ভবিষ্যত নিয়মের নিমিত্তেই গড়ে উঠবে। শুক্রবার বিকেল ৪টায় বন্দর উপজেলাধীন নরপদীস্থ হাজী আবদুস সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মৌসুমী হাবিব আরো বলেন,তোমরা কখনো মা-বাবার অবাধ্য হবে মা-বাবার পরে শিক্ষকদের কথা শুনবে। তাহলে তোমরা বড় কিছু হতে পারবে। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য উম্মে হাবিবা পান্না,মোঃ সাহাবুদ্দিন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ অলিউল্লাহ মেম্বার,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মঞ্জু আক্তার ও ঘারমোড়া বিশ^ নবী ইসলামিয়া আলীম মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য মোঃ লিয়াকত আলী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল হাসান রনির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হোসেন,হাসেম ডিলার,জহিরুল হক মোঃ জাকির হোসেন,আসাবুদ্দিন খান,আলমচান খান,মোঃ মোস্তফা,মহসিন প্রধাণ,সুমন প্রধাণ,ইকবাল হোসেন,মোঃ ফারুক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন তাহমিনা তানিয়া চৌধুরী।

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম