শেখ আরিফঃ বন্দরে রিফাত(১৫)নামে আবারো এক মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ রয়েছে। গত ২৯’শে ফেব্রুয়ারী দুপুরে সে বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ রিফাত বন্দর শাহীমসজিদ’স্থ ঠাকুরবাড়ী এলাকার বিদেশ প্রবাশী মোঃ মনির মিয়ার ছেলে ও তরকারী ব্যবসায়ী গোল হোসেনের নাতী। এ ব্যাপারে নিখোঁজ রিফাতের দাদা মোঃ গোল হোসেন বিভিন্ন স্থানে অনেক খোজাঁখোঁজি করে না পেয়ে রবিবার সকালে বন্দর থানায় একটি জিডি এট্রি করেন। যার নং ৫৬১। জিডিতে উল্লেখ করা হয়,বন্দর শাহী মসজিদ ঠাকুরবাড়ী এলাকার বিদেশ প্রবাসী মনির হোসেনের মানসিক ভারসাম্যহীন ছেলে রিফাত গত ২৯ ফেব্রুয়ারী দুপুর ২টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয় যায়। বিভিন্ন স্থানে অনেক খোজাঁখোঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারে চরম শংকা বিরাজ করছে।
From our Blog
কৃষক হত্যার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষক বাতেন খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে জালালউদ্দিন ও ইউছূফ নামে দুইজনকে পুলিশ আটক করেছে। এরা ওই সুলপান্দী পূর্বপাড়া এলাকার মৃত: আজিজের ছেলে।
গত রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার সুলপান্দী পূর্বপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৈঠকে কৃষক বাতেনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে করে খুন করা হয়। নিহত বাতেন ওই এলাকার দেওয়ান আলীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সুলপান্দীপূর্বপাড়া এলাকায় বাতেনের সঙ্গে প্রতিবেশী জালালউদ্দিন গংয়ের সঙ্গে বসত বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বিরোধপূর্ণ সীমানা ঘেঁেষ একটি রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়। এসময় উপস্থিত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকনের সামনে বাতেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন ঘটনার বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। এরই মধ্যে অভিযুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
আইন তার নিজস্ব গতিতেই চলছে-স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা আমাদের দলের অনেককেই আইনের আওতায় এনেছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলছে। প্রকৃত অপরাধীদের শাস্তি ভোগ করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে সরকার কাজ করছে। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি সকলকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করতে পারবো।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান,নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
আড়াইহাজার পৌরসভার ঝাউগাড়া এলাকায়া সোয়া বিঘা জায়গার ওপর গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় ফায়ার সার্ভিসের অত্যাধুনিক তিন তলা ভবন নির্মাণ হয়েছে। যার নির্মাণ ব্যয় প্রায় ৮ কোটি টাকা।
নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ, দাউদকান্দি, নরসিংদী ও ডেমরা সারুলিয়ার মোট পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে নতনির্মিত এ ফায়ার স্টেশনের।
এ স্টেশনে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার একজন স্টেশন অফিসারের তত্ত্বাবধানে ২৫ থেকে ৩০ জন সরকারি স্টাফ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মোট চারটি গাড়ি অগ্নিনির্বাপক কাজে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স, একটি রেকি (হর্ন বাজিয়ে রাস্তা পনিস্কারের কাজে নিয়োজিত) ও পানি সরবরাহে দুটি গাড়ি প্রস্তুত থাকবে।
আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে কলেজের ভিপিসহ আহত ১০
নারাণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ভিপিসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ইকবাল, আবু হানিফা, শাকিব, শরীফ, রিফাত, নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় বিভিন্ন ফামের্সীতে চিকিৎসা নিয়েছে। সোমবার আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি শরীফ গ্রুপ ও কসমেটিক ব্যবসায়ী এমদাদুল গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় দুইটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর থেকে রংধনু, মেঘনা, সাথীসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আতংক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু হকিস্টিক ও লাঠিসোটা উদ্ধার করেছে।
জানা গেছে, কলেজের দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সোমবার ফের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু হকিস্টিক ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এসময় আহত আবু হানিফ নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিপি শরীফ জানান, শনিবার ইকবাল নামে সফর আলী কলেজের একশিক্ষার্থী আড়াইহাজার হাবীব মার্কেটে অবস্থিত রংধনু নামে কসমেটিকের দোকান থেকে পণ্য কিনতে যায়। এসময় দোকানদারের সঙ্গে মূল্য নিয়ে বাগবিতন্ডার ঘটনা ঘটে। পরে বিষয়টি মিমাংশা করতে গেলে ক্ষিপ্ত গেলে দোকানদারসহ তার লোকজনেরা হামলা চালায়। এতে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিকে, এমদাদুলের নিকট আত্মীয় কাসেম জানান, রংধনু কসমেটিক নামে দোকানে পণ্যের দাম নিয়ে এমদাদুল ও ইকবালের মধ্যে শনিবার বাগবিতন্ডা হয়। পরে ভিপিসহ তার লোকজনেরা বিষয়টি মিমাংশা করতে এসে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কলেজের শিক্ষার্থী ও দোকানদারসহ বেশ কয়েক জন আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুইপক্ষের মধ্যে সামান্য উত্তেজনার সৃস্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি করে ফেলে।
সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলেক্ষ্যে আলোচনা সভা
নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা আন্তর্জাতিক নারীদিবস উপলেক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডালিয়া লিয়াকত চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, কাউন্সিলার জায়েদা আক্তার মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ রিনা জাহান, উপজেলা সংগঠক সাইফুল আলম, সাবেক ভাইচ চেয়ারম্যান কহিনুর ইসলাম রুমা , মহিা নেতৃ জাহানারা বেগম। প্রধান অতিথি ডালিয়া লিয়াকত বক্তব্যে বলেন ‘নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রায় বদলে যাব বিশ্ব কর্মে নতুন মাত্রা কোন সর্তেই আঠার আগে বিয়েনয়’ এই স্লোগান কে সামনে রেখে তিনি বলেন এদেশের প্রধান মন্ত্রি নারী, বিরাধী নেতৃ নারী স্পিকার নারী তাছারা বিভিন্ন কার্যলয়ে নারিরা কর্মরত আছে। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করিলে একটি দেশ উন্নয়ন হবে । উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম বক্তব্যে বলেন নারীদের পরিচয় কেবল একজন স্ত্রী, গৃহিনী, মেয়ে হিসেবে নয়, নারীদের পরিচয় হতে হবে একজন সংগ্রামী হিসেবে। নারীদেরকে নিজেদের অধিকারের জন্য যেমনি সংগ্রাম করতে হবে তেমনি নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজা যেমন রাজ্য চালায় তেমনি রাজাকে চালায় রানী তাই নারী পুরুষ বলতে কিছুই নাই , সবাই মানুষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহরা মেম্বার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী অংশ গ্রহন করেন।
নিজ অর্থায়নে বৃদ্ধের জন্য ঘর নির্মাণ করলেন দারোগা আজাদ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রূপবাহার (৭৫), নামে এক অসহায় বৃদ্ধাকে শারীরিক চিকিৎসা ও একটি বসতঘর নির্মাণ করে দিলেন সোনারগাঁও থানা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে সোনারগাঁও থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. মঞ্জুর কাদের ,সনমান্দি ইউ পি,চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, ও জেলা পরিষদের মেম্বার মো. নুরে আলম খান , মমিন মেম্বার, মহিলা মেম্বার লুৎফা দেওয়ান কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃদ্ধা রূপবাহারকে নির্মাণকৃত ঘরটি হস্তান্তর করা হয়। চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বক্তব্যে বলেন মানুষ মানুষের জন্য , আজকে মানুষের বিবেক আছে বলে এমন মহান কাজ পুলিশ করতে পারে, এক সময় মানুষ পুলিশকে দেখে দুরে থাকতো, কারন কোন বিপদে পড়ে যায়, কিন্তু সোনারগাঁ থানা ওসি মঞ্জুর কাদের আসার পর মাদক মুক্ত হয়েছে, ইতি পূর্বে ৫৬৩ টি মদক বিক্রেতাকে সাজা দিযেছে, আজ সোনারগাঁ মাদক মুক্ত। এখন পুলিশ জনগনের বন্ধু, তিনি আরো বলেন আমি সনমান্দি জন্য সারা জিবন কাজ করে যাব, মাত্র ৬ মাসে আমি অনেক গুলি রান্তার কাজ করেছি। তিনি রূপবাহার সম্বধ্যে বলেন আমি যখন শুনেছি তৎপর বয়সকর ভাতা দিয়েছি। আমি সবধাই খেয়াল করে যাব। এ সময় উপস্থিত লোকজনদের সঙ্গে নিয়ে মিলাদ-মাহফিল আয়োজন করা হয়। পুলিশের এএসআই আবুল কালাম আজাদের এমন মহত্ত্বতা দেখে সোনারগাঁওয়ের সাধারণ মানুষের মুখে মুখে দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে বলে এলাকাবাসীর অভিমত।
এ ব্যাপারে সোনারগাঁও থানার পুলিশের এএসআই আবুল কালাম আজাদের সঙ্গে কথা হলে তিনি জানান, গত ২৭ জানুয়ারী সনমান্দি পূর্ব পাড়া মসজিদের জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গী ও মাদক বিরোধী আলোচনা শেষে থানায় ফিরছিলেন। এ সময় পথে মধ্যে জনৈক এক ব্যক্তি জানায় যে, রূপবাহার নামে একজন অসহায় বৃদ্ধা মহিলা মানবেতর জীবন যাপন করছে। এ খবর পেয়ে এএসআই আবুল কালাম আজাদ অসুস্থ্য বৃদ্ধা রূপবাহারকে দেখতে যান। পরে জরাজীর্ন একটি ঘর থেকে অসুস্থ্য রূপবাহারকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে তাকে একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করে সুস্থ্য করে তোলেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বৃদ্ধা রূপবাহারের কোন স্বামী, ছেলে, মেয়ে ও আত্মীয়স্বজন নেই। তাই এএসআই আবুল কালাম আজাদ তার নিজের ভবিষৎতের তহবিল (জিপিএফ) ফান্ডের জামানো টাকা উত্তোলন করে একটি সুন্দর ঘর নির্মান ও ঘরের আসবাবপত্র কিনে দেন বৃদ্ধা রূপবাহারকে।
সোনারগাঁয়ে ১০ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার
সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে বুধবার সকালে ১০ জন ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, নুর ইসলাম (৩২), নুরুজ্জামান মোল্লা (৪৫), কুদ্দুস(৩০), হেলাল (৩৬), মোঃ মোজাম্মেল হোসেন(৪৪), মনির হোসেন(৩৬), মাসুদ রানা(২৯), এনামুল হক(৪০), মাসুদ করিম(৪০) ও মিঠু খান(৫০)।
জেলা পুশি সুপার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জন ভূয়া ডিবি পুলিশ ৬৫ লাখ টাকা ছিনতাই করার উদ্ধেশ্যে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই মোঃ আঃ হক সিকদার এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে দুপুর দেড়টার দিকে মহাসড়কের লিজা পাম্পের সামনে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার চেষ্টাকালে ১০ ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকেডিবি ডিএমপি লেখা ৩টি কটি, ১টি ওয়াকিউটকি সেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ৩টি বেতের লাঠি, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাংবাদিক ষ্টিকার লাগানো ১টি প্রাইভেটকার (ঢাকা- মেট্টো-গ-২৫-৯০৬৮ ও পুলিশ ষ্টিকার লাগানো ১টি নোয়া গাড়ি (ঢাকা-মেট্টো-চ-১১-৪৭৮৬) উত্তেফাক পত্রিকার ড্রাইভার মিঠু খান নামে ১টি আইডি কার্ড ও হেলাল হোসেন নামে একটি হিউম্যান রাইটসের আইডি কার্ড উদ্ধার করি।
সোনারগাঁয়ে দুধর্ষ ডাকাতি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গত সোমবার গভীর রাতে বঙ্গালবাড়ী ও বরগাঁও চেয়ারম্যানপাড়া গ্রামে ১০/১২ জনের কালো মুখশ পরিহিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র নিয়ে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটক এর তালা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল সেট সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বঙ্গালবাড়ি গ্রামের ব্যবসায়ী ইয়াজ উদ্দিনের বাড়িতে ১০/১২ জনের কালো মুখস পরিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র নিয়ে হানা দিয়ে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা মোবাইল সেট স্বর্ণলংকার সহ দের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে বড়গাঁও চেয়ারম্যাানপাড়া গ্রামে বাহর আলীর চেয়ারম্যানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা মোবাইল সেট স্বর্ণলংকার সহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বঙ্গালবাড়ি গ্রামের ব্যবসায়ী ইয়াজ উদ্দিনের বাড়িতে ১০/১২ জনের কালো মুখস পরিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র নিয়ে হানা দিয়ে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা মোবাইল সেট স্বর্ণলংকার সহ দের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে বড়গাঁও চেয়ারম্যাানপাড়া গ্রামে বাহর আলীর চেয়ারম্যানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা মোবাইল সেট স্বর্ণলংকার সহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
Subscribe to:
Posts
(
Atom
)









